| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট মাস্টার্স রেজিস্ট্রেশনে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৮:২৬:২২:পূর্বাহ্ন  |  ১৪২৫৫৬৮ বার পঠিত
সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট মাস্টার্স রেজিস্ট্রেশনে
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশনের সময় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৫৫০ টাকা। রেজিস্ট্রেশন ফি ১ হাজার ২৭০ টাকা। ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যম অথবা সরাসরি কলেজে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার অংশ হিসেবে পত্র কোড এন্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে পত্র কোড না দিলে বা ভুল পত্র কোড দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এর আগে ১ সেপ্টেম্বর ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তিতে যে যে নিয়ম ও ভর্তির ক্ষেত্রে শর্তাবলি দেওয়া হয়েছিল, সেগুলো আগের মতোই থাকবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪