| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকার কোনো সিদ্ধান্ত শক্তভাবে নিতে পারছে না : আমিরুল মোমেনীন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০৫:৩৪:৪২:পূর্বাহ্ন  |  ১৪৩৮৯৪০ বার পঠিত
সরকার কোনো সিদ্ধান্ত শক্তভাবে নিতে পারছে না : আমিরুল মোমেনীন
ছবির ক্যাপশন: সরকার কোনো সিদ্ধান্ত শক্তভাবে নিতে পারছে না : আমিরুল মোমেনীন

রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত শক্তভাবে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিক। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো সাহসিকতা-দৃঢ়তা কোথাও দেখাতে পারেনি। প্রত্যেকটা জায়গাতেই সমন্বয়হীনতা-আলস্য। কি যেন একটা বিভ্রাট এবং বিভ্রান্তির মধ্যে কর্মকাণ্ডগুলো হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কিভাবে বাস্তবায়ন হবে কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে।

বিশেষ করে দু-মাসের কথা যদি বলি, একের পর এক বৈঠক হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো কোনো সমাধানে আসতে পারেনি। আবার জাতীয় ঐকমত্য কমিশনও সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। এ রকম পরিস্থিতিতে সর্বশেষ যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, সংবিধান আদেশের মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করা হবে। পরবর্তী সময় গণভোটের মাধ্যমে এর বৈধতা দেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘অনেক রাজনৈতিক দল বলছে। গণভোট হোক নির্বাচনের দিন বা নির্বাচনের আগে। তবে বিএনপি এখানে স্পষ্ট অবস্থান নিয়েছে। তারা বলছে— রাজনৈতিক দলগুলো সবাই যদি চায় গণভোট হতে পারে কিন্তু গণভোটটা জাতীয় নির্বাচনের পরে হোক। নির্বাচিত সরকার করুক। সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের দিন হতে পারে কি-না।

আলাদা ব্যালট ব্যাপারে, হ্যাঁ না ভোট। এই জায়গাটিতে নতুন করে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কিন্তু গণভোট হতে পারে এটাতে বিএনপিসহ সব দলই মতামত দিয়েছে। 

আমিরুল মোমেনিন বলেন, জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন হতে হয়, তাহলে দুটো উপায় আছে। একটি হলো— রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। আর যদি রাজনৈতিক দলগুলো একমত না হয়, তাহলে ঐকমত্য কমিশন থেকে একটা সিদ্ধান্ত দিয়ে দিতে হবে। ঐকমত্য কমিশন যদি মেরুদণ্ড না দেখায় তাহলে, এটা শেষ পর্যন্ত সমাধান হবে বলে মনে হচ্ছে না। 

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি টিম যাচ্ছে জাতিসংঘের ৮০তম অধিবেশনে। সেখানে চারজন রাজনীতিক আছেন। এই উল্লেখযোগ্য তিন রাজনৈতিক দলের নেতারা যদি একটা সমঝোতায় আসতে পারেন, তাহলে অনেক জট খুলে যেতে পারে। যদি রাজনৈতিক দলগুলো একগুয়েমি ত্যাগ করে কাছাকাছি আসতে না পারে, সংকট ভয়াবহ হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে এবং শেষ পর্যন্ত নির্বাচন হবে না। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪