| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাটি লিভার প্রতিরোধে যেসব সবজি উপকারী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:২৭:৪৫:পূর্বাহ্ন  |  ১৪১৮৭৩৮ বার পঠিত
ফ্যাটি লিভার প্রতিরোধে যেসব সবজি উপকারী
ছবির ক্যাপশন: ফ্যাটি লিভার প্রতিরোধে যেসব সবজি উপকারী

রিপোর্টার্স২৪ ডেস্ক : ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে পরিচিত একটি সমস্যা। কেবল প্রাপ্তবয়স্ক নয়, অনেক তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীর শরীরেও এই সমস্যা ধরা পড়ছে। অথচ লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি টক্সিন বের করে শরীরকে পরিষ্কার রাখে।

তাই লিভারে ফ্যাট জমলে শরীরের সামগ্রিক কর্মক্ষমতা কমে যায়।

ফ্যাটি লিভার এড়াতে হলে সবচেয়ে আগে প্রয়োজন খাওয়াদাওয়ার অভ্যাসে পরিবর্তন। চিনি, সফট ড্রিংকস, তেলে ভাজা ইত্যাদি বাদ দিয়ে প্রতিদিন খেতে পারেন কিছু বিশেষ সবজি। যা লিভারের চর্বি কমাতে ও টক্সিন বের করতে সাহায্য করে।

চলুন, জেনে নিই এমন ৫টি উপকারী সবজি সম্পর্কে।

ব্রকলি কম ক্যালরির এই সবজিতে রয়েছে প্রচুর ফাইবার। এটি লিভারের ফ্যাট কমায় এবং প্রদাহ ও সংক্রমণ রোধে সাহায্য করে। নিয়মিত ব্রকলি খাওয়া লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

পালং শাক 

পালং শাকে রয়েছে ভিটামিন ই, সি, অ্যান্টি-অক্সিডেন্ট। যা লিভারের ক্ষয় সারায় ও প্রদাহ কমায়। এতে থাকা ফাইবার লিভারে জমা ফ্যাট ভাঙতে সাহায্য করে। পালং ছাড়াও শর্ষে শাক, মেথি শাক ইত্যাদিও উপকারী।

গাজর

গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

এ ছাড়া গাজরের ফাইবার রক্তে চিনি ও চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং প্রদাহ কমায়।

বিট 

বিটের মধ্যে রয়েছে ফোলেট ও পেকটিন। যা লিভার থেকে টক্সিন বের করতে সাহায্য করে। নিয়মিত বিট খেলে লিভারের ফ্যাট ও প্রদাহ দুটোই কমে।

লাউ

লাউ শরীর ঠাণ্ডা রাখে এবং লিভারের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট প্রদাহ কমায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে। সকালে লাউয়ের রস খাওয়াও বিশেষভাবে উপকারী।

ফ্যাটি লিভার পুরোপুরি রোধ করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও এই সবজিগুলোর নিয়মিত সেবনের মাধ্যমে লিভার সুস্থ রাখা সম্ভব। বাইরের খাবার কমিয়ে, ঘরোয়া পুষ্টিকর খাবার ও সবজি খাওয়াই হতে পারে ফ্যাটি লিভার প্রতিরোধের প্রথম ধাপ। সূত্র : এই সময়


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪