| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘে ইরানের পক্ষে প্রস্তাব তুললো চীন-রাশিয়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ০৫:৫৮:২৩:পূর্বাহ্ন  |  ১৫০৭৭০৪ বার পঠিত
জাতিসংঘে ইরানের পক্ষে প্রস্তাব তুললো চীন-রাশিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

চীন ও রাশিয়া যৌথভাবে একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) জমা দিয়েছে, যেখানে ইরানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহতির মেয়াদ ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, খসড়া প্রস্তাবে চীন ও রাশিয়া ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে এবং ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি জেসিপিওএ পুনরায় বাস্তবায়ন ও আলোচনায় অবিলম্বে ফেরার আহ্বান জানিয়েছে।

২০২৫ সালের ২৮ আগস্ট যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করে। তবে তেহরান, মস্কো ও বেইজিংয়ের দাবি, তাদের এ পদক্ষেপের কোনো বৈধতা নেই, কারণ ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর তারাও নিজেদের বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করেনি। সূত্র: মেহের নিউজ



এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪