| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি , প্রাথমিকে ৯ দিন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ০৬:৪৪:৩৬:পূর্বাহ্ন  |  ১৪০০৩৩৩ বার পঠিত
নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি , প্রাথমিকে ৯ দিন
ছবির ক্যাপশন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

রিপোর্টার্স২৪ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকছে ৯ দিন। সব থেকে বেশি ছুটি থাকছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে। সাপ্তাহিক ছুটি ধরে কলেজে মোট ১৪ দিন ছুটি থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত, টানা ১২ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি আছে দুই দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকায় এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়-কলেজের শিক্ষকেরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমাসহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪