| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উড্ডয়নকালে খুলে গেল বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৯৩৫০৩ বার পঠিত
উড্ডয়নকালে খুলে গেল বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ
ছবির ক্যাপশন: বিমানের খুলে পড়া এই চাকার ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে

স্টাফ রিপোর্টার:

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে গেছে। তবে ৭১ যাত্রী নিয়ে ওই ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।


শুক্রবার (১৬ মে) দুপুরে বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি এই ঘটনার মুখোমুখি হয়েছে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, দুপুর সোয়া ১টার পর ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকার পথে উড়াল দেয়। উড্ডয়নের মুহূর্তে ১টা ১৭ মিনিটে এর চাকা খুলে পড়ে যায়। তবে বিষয়টি কন্ট্রোলরুমে জানানো হলে ঢাকা বিমানবন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসও।  


এরপর নির্ধারিত সময়েই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিয়ে নিরাপদে অবতরণ করে ওই উড়োজাহাজ। যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, দুপুর ১টা ১৭ মিনিটে উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা খুলে পড়ে যায়। জরুরিভাবে কন্ট্রোল রুমে জানানো হয়। কন্ট্রোল রুম প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। ২টা ১৭ মিনিটে অবতরণ করার কথা ছিল। ২টা ১৭ মিনিটেই এটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে বের হয়েছেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪