| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:৪৫:০৩:অপরাহ্ন  |  ১৪৮৫৩৫৩ বার পঠিত
ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধ বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কাই নিউজকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ।

গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন ফয়সাল বিন ফারহান।

তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে তার বৈঠক বেশ ভালো হয়েছে। গাজার যুদ্ধ অনেক বেশি দূর গেছে। অনেক মানুষ মারা গেছেন। অনেক বেশি দুর্গতি ভোগ করছেন সাধারণ মানুষ। আর গাজায় এখন দুর্ভিক্ষ চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে আমি যা বুঝতে পেরেছি তিনি এ যুদ্ধ বন্ধে অনেক অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জিম্মিদের মুক্ত এবং গাজার মানুষের মধ্যে স্বস্তি আনতে চান। তাই আমি আশাবাদী আমরা যে আলোচনা শুরু করেছি, সেটি আমাদের যুদ্ধবিরতি এনে দেবে।’

এদিকে দুই সপ্তাহ আগে জাতিসংঘের কমিশন জানায়, তারা প্রমাণ পেয়েছে গাজায় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড় লাখের বেশি ফিলিস্তিনি। সূত্র: স্কাই নিউজ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪