| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল হজ প্যাকেজ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:২৫:২৩:পূর্বাহ্ন  |  ১৩৯৫১৯৬ বার পঠিত
আগামীকাল হজ প্যাকেজ ঘোষণা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : হজযাত্রীদের জন্য আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করা হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ওই দিন বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন।

শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪