| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুজাউদ্দিন কায়সারের কবিতা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০৭:২৫:৪২:পূর্বাহ্ন  |  ১৩৯২২৪৬ বার পঠিত
সুজাউদ্দিন কায়সারের কবিতা

অনুভূতি চুমু খাচ্ছে 


কিচেন গার্ডেনে আমার সুশ্রী কবিতা লাল এপ্রোনে চা-খাচ্ছে

হেলিয়ে বুক হলুদ পাখিটি আমার কবিতা 

কিচেন গার্ডেনে কবিতার পিঠের ভাঁজ মসৃণ চকচকে

কতো সুঠাম আমার চৈতন্যে কবিতা বর্ণনা

না   গতকালও ঈর্ষা জেগেছিলো

আমার কবিতার আলো তাপ এতোটা সুশ্রী

ভিন্নতা দেখে

বিশ্বাসঘাতক ভালবাসাগুলো 

চুরি করে দেখছিলো

আমার কবিতার দীর্ঘতম রেসিপি

কিচেন গার্ডেনের নিয়ত শব্দের শব্দবর্ণ শব্দ করে

শব্দ তার নিজের জিভের ক্ষুধা নিয়ে 

কাল অতিক্রম করে

কিচেন গার্ডেনে আমার সুশ্রী কবিতা 

ঘোর চোখে হাই তোলে

কিচেন গার্ডেনে আমার কবিতার 

অনুভূতি চুমু খাচ্ছে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪