| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দূর্গাপূজার রেসিপি

ঘরেই বানান নারকেলের নাড়ু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০১:৩৬:৫৬:পূর্বাহ্ন  |  ২১৭২৮৩৪ বার পঠিত
ঘরেই বানান নারকেলের নাড়ু
ছবির ক্যাপশন: ঘরেই বানান নারকেলের নাড়ু

রিপোর্টার্স২৪ ডেস্ক : আজ মহাষষ্ঠী। শারদীয় দূর্গাপূজার প্রথম দিন। পূজার দিনগুলোতে চারপাশে উৎসবমুখর পরিবেশ থাকে। আর উৎসবের সঙ্গে খাবারের সম্পর্ক নিবিড়। চাইলে আজই ঘরে বানিয়ে নিতে পারেন পছন্দের নারকেলের নাড়ু। রেসিপি দিয়েছেন স্মৃতি সাহা।  

উপকরণ: নারকেল কোরা ৩ কাপ, পাকের গুঁড় ২ কাপ, এলাচ ৩ টি, ঘি ১ চা চামচ

প্রস্তুত প্রণালি: নারকেল কুড়িয়ে নিতে হবে। গুঁড় কুচি করে নারকেলের সাথে হাতে মেখে খুব ভালো করে মিশিয়ে কড়াইতে রেখে অল্প আঁচে চুলায় বসাতে হবে। নারকেল পানি শুকিয়ে আঠালো হয়ে এলে এলাচ গুঁড়ো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। হাতে ঘি মেখে ছোট ছোট নাড়ু বানিয়ে মনের মতো পাত্রে পরিবেশন করুন। 



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪