| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাজী হাসান ফিরোজের কবিতা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০২:৩২:০১:পূর্বাহ্ন  |  ২১৭৪০৯৮ বার পঠিত
কাজী হাসান ফিরোজের কবিতা

 থমকে থাকা সময়ের কথা 

......................................................................................................

থমকে গেছে সময়; 

এখন স্বপ্নগুলো বড্ড অস্পষ্ট, ঝিরঝির...

একটি স্বপ্নের সাথে 

আরেকটি স্বপ্নের নেই যোগসূত্র- বরং

অপাপবিদ্ধ তরুণের খাতায় জমছে 

মাল্টিকালার স্বপ্নের বিয়োগসূত্র!

মানুষের নাকের রশি টানছে একবিংশ শতকের

স্রোতে ভাসা কতিপয় গাধা,

নিরবে চিকায় কাটে 

প্রজাতন্ত্রের চাদর- বুদ্ধিজীবীর নামাবলী।

 বিপ্লবের শহীদেরা হেঁটে আসে 

শহীদ বেদীতে- তাকিয়ে থাকে সময়

যোদ্ধার দিকে তেড়ে আসে অর্ধচন্দ্র।

তারপর এই বদ্বীপে

            নেমে আসে 

                   মাৎস্যন্যায়ের অমাবস্যা...

 চেতনায় আমাদের বৃদ্ধ বনরাজ 

মুষিকেই আস্থা খুঁজে পায়,



যে রক্ত বার বার থমকে দেয়

আমাদের স্বপ্ন- আমাদের সময়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪