| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৫৪২৩৭ বার পঠিত
বাউফলে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম
ছবির ক্যাপশন: বাউফলে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম

বাউফল প্রতিনিধি :

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হয়।

বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নূরায়ানপুর বাজারে এই প্রচার কার্যক্রমের আয়োজন করে উপজেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহম্মেদ লেনিন। তিনি বক্তব্যে বলেন, "তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই বর্তমান সংকট নিরসনের পথ দেখাবে। জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতেই আমাদের এই প্রচেষ্টা।"

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা মুনঈমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব এবং সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ মুন্না। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা জানান, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা মাঠে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাবে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪