| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনিরুজ্জামান পলাশের কবিতা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০০:৪৮:১১:পূর্বাহ্ন  |  ২১৬৮৬০১ বার পঠিত
মনিরুজ্জামান পলাশের কবিতা

গিরগিটি

আমার বুকের ভেতর যে গিরগিটিটি  ছিল,

সে আসলে কোনো সাধারণ প্রাণী নয়,

সে ছিল আমার ভেতরের শেষ অবশিষ্ট বিশ্বাস,

শেষ টুকরো শিশুসুলভ উচ্ছ্বাস,

যে বিশ্বাস করত—

ভালোবাসা মানে রঙ পাল্টে আকাশে মিশে যাওয়া,

আর প্রতিটি সকাল মানে নতুন জন্মের রঙ পরা।

সে গিরগিটি পাখি হয়ে ডানা মেলত

শুধু উড়ার জন্য নয়,

বরং আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য

যে হৃদয়ের আকাশ এখনো উন্মুক্ত,

যে রঙের ঋতুগুলো এখনো আমার জন্য বদলায়।

কিন্তু হঠাৎ একদিন,

তার বুকের ভেতর জমে থাকা রঙ মুছে দিল,

ডানায় লেগে থাকা আকাশের আভা নিঃশেষ করল।

হটাৎ রং বদলানো গিরগিটিটি আর নেই,

আর নেই তার রঙ বদলে বাঁচার সংগীত

নেই আমার আকাশে নীল রেখা আঁকার স্বপ্ন।

আমার বুকের আকাশ এখন কেবল

ধূসর ধুলোয় ভরা এক গুহা,

যেখানে ভালোবাসা নামে কোনো প্রাণী

পুনর্জন্ম নিতে ভয় পায়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪