| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামকৃষ্ণ মিশনে মহা আয়োজনে হলো কুমারী পূজা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ০৭:১৪:১১:পূর্বাহ্ন  |  ১৭২৫৮৬৭ বার পঠিত
রামকৃষ্ণ মিশনে মহা আয়োজনে হলো কুমারী পূজা
ছবির ক্যাপশন: রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা শেষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা সম্পন্ন হয়েছে। বহু ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে অংশ নেন দেবী দুর্গার আরাধনা ও দর্শনে।  

মঙ্গলবার বেলা ১১টায় শুরু হওয়া পূজা শেষ হয়েছে দুপুর ১২টায়। ভক্তদের স্বাগত জানাতে সকাল থেকে প্রস্তুত ছিল মন্দির প্রাঙ্গণ। মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী আর পুরোহিতেরা শৃঙ্খলা রক্ষা ও পূজার আচারে ব্যস্ত হয়ে পড়েন। নির্ধারিত সময় বেলা ১১টায় পূজা শুরু হয়।

‘কুমারী মায়িকি জয়, দুর্গা মায়িকি জয়’ ধ্বনিতে কুমারী দেবীকে মণ্ডপে আনা হয়। এ সময় দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদি স্থাপন করা হয়। পূজা শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা।

পূজার ফাঁকে ঢাক-ঢোল, শঙ্খ, কাঁসর ও ঘণ্টা ধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। ভক্তরা ঘুরে ঘুরে উলুধ্বনি দেন। এরপর প্রসাদ বিতরণ করা হয়।

দেবী পুরানে কুমারীপূজার উল্লেখ রয়েছে। শাস্ত্র অনুসারে, ১ থেকে ১৬ বছর বয়সের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা কিংবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। বয়স ভেদে কুমারীর নাম হয় ভিন্ন।

এবার কুমারী হিসেবে নির্বাচিত হয়েছে সাত বছর বয়সের লাবণ্য চট্টোপাধ্যায়। শাস্ত্র মতে, কুমারী দেবীর নাম রাখা হয়েছে ‘মালিনী’। কুমারী দেবীর বাবার নাম বিজয় চট্টোপাধ্যায়। 

রাজধানীর মেরুল বাড্ডা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কুমারী পূজায় এসেছেন মতিলাল দাস। তিনি বলেন, ‘কুমারী দেবীর সামনে দাঁড়িয়ে আরাধনা করতে পারা সত্যিই অনন্য অভিজ্ঞতা।’


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪