| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজের জন্য নতুন সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেছে হাব

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ০৮:০৩:৪৪:পূর্বাহ্ন  |  ১৩৮১০৭৪ বার পঠিত
হজের জন্য নতুন সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেছে হাব
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজের খরচের জন্য সর্বনিম্ন পাঁচ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করে তিনটি সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেছে। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর এক হোটেলে এই ঘোষণা দেয়া হয়।

গত বছরের তুলনায় এবছর সাধারণ ও বিশেষ হজ প্যাকেজে দুটিতে বেড়েছে যথাক্রমে ২৭ হাজার ও ৫১ হাজার টাকা। সাধারণ প্যাকেজ পাঁচ লাখ ৫০ হাজার ও বিশেষ হজ প্যাকেজ সাত লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।

এবছর হজের সঙ্গে কোরবানির খরচ অন্তর্ভুক্ত হওয়ায় খরচ বৃদ্ধির কারণ বলে জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে ডলার মূল্য কম থাকলেও উদ্দেশ্যপ্রণিত উড়োজাহাজ খরচ বৃদ্ধি করা হয় যেটা হাজিদের পকেট কাটার সামিল। বিমান ভাড়া যেন আরও ১০০ ডলার কমানো হয় সে প্রস্তাবনা হাবের পক্ষ থেকে আছে।’

আগামী অক্টোবরে হজ নিবন্ধন শেষ হচ্ছে। তার আগে সবাইকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান হাব মহাসচিব।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪