| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৫৩৩৮৫ বার পঠিত
খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
ছবির ক্যাপশন: দুর্ঘটনাকবলিত গাড়ি দেখতে ভিড় জমায় স্থানীয়রা

রিপোর্টার্স ডেস্ক :

খুলনার ডুমুরিয়া উপজেলায় মাহিন্দ্রা ও লরির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের মাহিন্দ্রচালক রফিকুল ইসলাম গাজী, ওই উপজেলার কুশারডাঙ্গা গ্রামের মাইনুল ইসলাম সানা ও একই গ্রামের আব্দুর রশীদ। 

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) শিমুল মণ্ডল জানান, গোলনা এলাকায় খুলনাগামী মাহিন্দ্রার সঙ্গে সাতক্ষীরাগামী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদেরকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪