মানুষ
মানুষ কি আসলেই তার শরীর?
না কি তার স্মৃতি—সময়ের শরীরে আঁকা!
বাতাসে উড়তে থাকা শিশিরের মতো—আকাশের দিকে
আগুনের কণার মতো
—ওজন আছে তার!
জলের গভীরে—ডুবে থাকা প্রশ্নের মতো!
জ্বলে আর নেভে নিজের ছায়ায়!
ঝিকিমিকি করে এবং মারা যায়—জলরঙের মতো!
জিহ্বা
অন্ধকার এবং পিচ্ছিল গুহা থেকে বেরিয়েছো
ভালোবাসার পাহাড় থেকে নেমে আসো নাই।
তোমার দাঁতগুলো সাপের বিষদাঁতের মতো
লুকিয়ে আছে চোয়ালের ভাঁজে!
তুমি ক্ষুধার্ত!
তুমি এই পৃথিবীকে চুমু খেতে পারবে না!
আমার ঘাসের প্রতিটি পাতায় তোমার দাঁতের দাগ পড়ছে!
তোমার ভিতরে দেখতে পাচ্ছি
তোমার ঈর্ষা আর লোভ সমুদ্রকে চুষে নিচ্ছে!