| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জে কীটনাশক খাইয়ে স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৫১৬২৪ বার পঠিত
মুন্সীগঞ্জে কীটনাশক খাইয়ে স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার
ছবির ক্যাপশন: মুন্সীগঞ্জে কীটনাশক খাইয়ে স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রীর খুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ মে) দিনগত রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে।
পারিবারিক বিরোধের জেরে নিজে কীটনাশক খেয়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক স্বামী। এই ঘটনায়  স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 
পরে পুলিশ অভিযুক্ত সুজন মোল্লাকে (৪৩) গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন তিনি।বর্তমানে চিকিৎসার জন্য ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে তাকে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম  প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, নিহতের নাম সেলিনা বেগম (৩৫)। তিনি আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার মোস্তফা হাওলাদারের কন্যা। সুজন মোল্লা একই এলাকার হোসেন মোল্লার পুত্র ও পেশায় অটোরিকশাচালক। সুজন-সেলিনার সংসারে কোন সন্তান নেই।তিনি আরও জানান, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটির একপর্যায়ে নিজে কীটনাশক পান করে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে সুজন মোল্লা। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। দেড়টার দিকে দিঘীরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয় সুজন মোল্লাকে।
সুজন মোল্লাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি পারিবারিক বিরোধের কারণে সেলিনা বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এবং নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এবং আসামি সুজন মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রাখা হয়েছে।



.
রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪