| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারজিসকে স্টুপিড বললেন বাগছাস নেতা মাশনুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১৩:০১:৩৬:অপরাহ্ন  |  ১২৪৪৪১১ বার পঠিত
সারজিসকে স্টুপিড বললেন বাগছাস নেতা মাশনুন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

চবি প্রতিনিধি  : বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে কটাক্ষ করে ‘স্টুপিড’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাশনুন।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) নিজ ফেসবুক অ্যাকাউণ্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, এনসিপি নেতা সারজিস আলম নিজের ফেসবুক একাউন্ট থেকে একটা ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, তাহলে লালন শাহের মাজারে লোকজন কি এসব করতে যায়? মাজার কি গাঁ*জা খাওয়ার জায়গা?”

সারজিসের এই পোস্ট নিজের একাউন্ট শেয়ার দিয়ে এর নিচে মাশনুন লিখেন, আমি এতটুকু শিউর হয়েছি নিজেকে নিয়ে যে সারজিস আলমের মতো স্টুপিড যে দল করে ওই দল আমার করার প্রশ্নই আসে না।

মাশনুনের এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ কেউ সমালোচনা করছে, আবার কেউ বাহবা দিচ্ছে। তবে একপর্যায়ে সমালোচনার মুখে পড়ে মাশনুন তার একাউন্ট থেকে পোস্টটি ডিলিট করে দেন।

পোস্ট ডিলিটের বিষয়ে আল মাশনুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পোস্টটি আমি ডিলিট করিনি। সারজিস আলমই পোস্টটি ডিলিট করেছে। সারজিস আলমকে স্টুপিড মনে হয়েছে তাই স্টুপিড বলেছি। এর বাইরে গিয়ে আমার কোনো মন্তব্য নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাগছাস নেতা বলেন, মাশনুন আসলে কোন দল করে বুঝা বড় দায়। তাকে আগে বামপন্থি হিসেবে চিনতাম। বাস্তবে তিনি একজন সুযোগ-সন্ধানী মানুষ।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪