| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেনে নিন ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা হ্রাসে সহায়ক খাবারসমূহ সম্পর্কে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ২১:৫৮:১৯:অপরাহ্ন  |  ১৩৬০৬১৪ বার পঠিত
জেনে নিন ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা হ্রাসে সহায়ক খাবারসমূহ সম্পর্কে
ছবির ক্যাপশন: জেনে নিন ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা হ্রাসে সহায়ক খাবারসমূহ সম্পর্কে

রিপোর্টার্স২৪ ডেস্ক  : 

মানসিক চাপ, নিয়ম মেনে না খাওয়া, অনিয়মিত ঘুমসহ ইত্যাদি নানা কারণে মাইগ্রেনের ব্যথা হতে পারে। এ ছাড়া সারা দিনের কাজের চাপ মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। আর সেই ব্যথা যদি মাইগ্রেনের হয় তাহলে আপনার আর করার কিছুই থাকে না। তবে শুধু অতিরিক্ত মানসিক চাপই মাইগ্রেনের ব্যথার মূল কারণ, তা কিন্তু নয়।

জিনগত কারণ, হরমোনের পরিবর্তনেও মাইগ্রেনের ব্যথা হতে পারে। কখনো কখনো ওষুধেও এই ব্যথা সারে না। তবে বেশ কিছু খাবার আছে, যা আপনাকে মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। জেনে নিন সেই খাবারগুলো কী কী।

পানি ও ফলের রস

ডিহাইড্রেশন মাইগ্রেনের অন্যতম কারণ। মাইগ্রেনের রোগীরা পর্যাপ্ত পরিমাণে পানি, লেবুর রস, আমলা, চা, অ্যালোভেরা ফলের রস পান করলে উপকার পাওয়া যায়।

সবুজ শাক-সবজি

মাইগ্রেনের জন্য অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার খুবই দরকার। ম্যাগনেশিয়াম যুক্ত খাবার মাইগ্রেনে রোগীদের জন্য খুবই উপকারী।

যেমনটা বলা যেতে পারে, পালংশাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে। যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে বেশি বেশি পালংশাক কিংবা সবুজ শাক খেতে পারেন।

বাদাম

বাদামে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা মানসিক চাপ কমাতে এবং স্নায়ুর চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া বাদামে থাকে প্রচুর পরিমাণে অ্যান্ট-অক্সিডেন্ট, যা মাথা ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাইগ্রেন রোগীদের নিয়মিত বাদাম খাওয়া দরকার।

ডার্ক চকোলেট

চকোলেট ছোট-বড় সকলের পছন্দের। একটি চকোলেট দিয়ে আপনি যেমন কারো মনের ব্যথা কমাতে পারেন ঠিক সেভাবেই আপনি হয়তো জানেন না একটি চকোলেটের মধ্যে রয়েছে সেই গুণ, যা আপনাকে অসহনীয় মাইগ্রেনের ব্যথা থেকেও মুক্তি দিয়ে থাকে।

লবঙ্গ

সর্দি হোক বা কাশি বা গলার ব্যথা, সব রোগের একমাত্র ওষুধ ধরা হয় লবঙ্গকে। তাই সঙ্গে সব সময়ের জন্য একটি লবঙ্গ রেখে দিন। যখনই মনে হবে মাথা যন্ত্রণা হচ্ছে এটি খেয়ে নিন। আর পেয়ে যান সুফল।

তবে নির্দিষ্ট খাবার বা ওষুধ মাইগ্রেনের জন্য বলা কঠিন। যদি এটি খুবই সমস্যা করে থাকে তাহলে এগুলো খাওয়ার আগে অবশ্যই আপনার নিউট্রিশনিস্টের পরামর্শ নিন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪