| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমি মন্ত্রণালয়ে ১২৪ জনের চাকরির সুযোগ,আবেদনের সুযোগ আছে আর ১ দিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ০৬:৫০:২৭:পূর্বাহ্ন  |  ১৩৬০৭৩৮ বার পঠিত
ভূমি মন্ত্রণালয়ে ১২৪ জনের চাকরির সুযোগ,আবেদনের সুযোগ আছে আর ১ দিন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

 রিপোর্টার্স২৪ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় জনবল নিয়োগে আবেদন চলছে। ৫ ক্যাটাগরির পদে মোট ১২৪ জনকে নিয়োগে আবেদনের সুযোগ আছে আর ১ দিন। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

৮ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫অক্টোবর

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন

পদের নাম : সিস্টেম অ্যানালিস্ট

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন : ৬৬,০০০ টাকা।

পদের নাম : প্রোগ্রামার

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন : ৫৬,৫২৫ টাকা

পদের নাম : সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন : ৩৫,৬০০ টাকা।

পদের নাম : প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন : ২১,৭০০ টাকা

পদের নাম : কম্পিউটার অপারেটর (উপজেলা বা সার্কেল বা মেট্রো ভূমি অফিস)

পদসংখ্যা : ১২০টি

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাস।

অন্যান্য যোগ্যতা : তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন : ১৯,৩০০ টাকা অথবা ১৮,২০০ টাকা অথবা ১৭,৬৫০ টাকা (স্থানভেদে)।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে  ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ৫ অক্টোবর, ২০২৫।


এসসি





ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪