| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৪৯৮৩৪ বার পঠিত
নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি
ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রকল্পিত নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ মাঠ পর্যায়ে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ইউজিসি অনুমোদিত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রকল্পিত নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ মাঠ পর্যায়ে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৭ মে) বিকাল সাড়ে ৫ টায় চাসাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


এ মানববন্ধনে অংগ্রহণ করেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিফ দেওয়ান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জিসান হোসেন, সরকারি তোলারাম কলেজের মাস্টার্স ফাইনালের মো. রাব্বী ইসলাম নিলয়, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ১ বর্ষের মিনহাজুর রহমান, কোচিং সেন্টারের শিক্ষক কামরুল ইসলাম ও জিহাদ আলী প্রমুখ।


সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিফ দেওয়ান বলেন, ‘আমরা নারায়ণগঞ্জবাসী ২০১৮ সাল থেকে জানি যে, নারায়ণগঞ্জে তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় হবার কথা ছিল, সেটা ২০ সালে অনুমোদন পায় এবং ২৩ সালে বাজেট পাস করা হয়। তারমধ্যে নারায়ণগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিনে মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জ আইটি ইনিস্টিউট এই তিনটির প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।


তিনি আরও বলেন, ‘তবে জুলাই গণঅভ্যুত্থানের কারণে আমাদের প্রকল্প গুলো বন্ধ হয়ে যায়। বরদ্দকৃত জায়গা গুলো বর্তমানে অন্য স্থাপনা করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যেহেতু বর্তমানে আমাদের দেশের রিজার্ভ সংকট। আমরা কোন চাপ দৃষ্টি করছি না। এটা যেহেতু প্রস্তাবিত এবং পাশ করা প্রকল্প, আমরা চাই সরকার একটা পদক্ষেপ গ্রহণ করুক। এবং আমাদের জনগণের আশ্বাসটা যেন নষ্ট না হয়, সেজন্য সরকার এই স্থাপনা নির্মাণের জন্য যতটুকু পারে একটা ব্যবস্থা গ্রহণ করুক।’


এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার আরও বলেন, ‘অন্তত জায়গা বরাদ্দ এবং প্রকল্প প্রনয়ন শুরু করুক। বাস্তবায়নের জন্য যতদিন সময় লাগবে আমরা কোন চাপ সৃষ্টি করবো না। কিন্তু আমাদের নারায়ণগঞ্জবাসীর যে প্রত্যাশা সেটি যেন কোন ভাবে বিচ্যুত না হয়।’


মানববন্ধনে অংশ গ্রহণকারীরা জানান, তারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪