| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি’র ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ‌সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৪৮৬৭৪ বার পঠিত
এনসিপি’র ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ‌সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: এনসিপি’র ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ‌সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ‌ সভা অনুষ্ঠিত  হয়েছে।


শনিবার (১৭ মে) বিকেল সাড়ে তিনটায় এস এম মান্নান স্কুল এন্ড কলেজে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেনের সভাপতিত্বে একটি সাংগঠনিক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক, সাবেক গনঅধিকার পরিষদ নেতা ডা. বায়েজিদ আহমেদ শাহেদ, বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপি সমর্থক হাবিবুর রহমান, হামিদ মিয়া, নাজমুল সরদার, রেজাউল করিম, রনি মোল্লাসহ প্রমুখ ব্যক্তিবর্গ। 


এ সময় বক্তারা বলেন, ‘আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের নিজেদের সুসংঘটিত হতে হবে। ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠনে যোগ্য, সৎ ও আদর্শ লোকদের স্থান দেয়া হবে। সার্চ কমিটির পরবর্তী জেলা কমিটি গঠন করা হবে। ১২-১৫ জনের একটি সার্চ কমিটি গঠন করা হবে। আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, সদস্য পদগুলোতে সার্চ কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ও সম্পৃক্ত কাউকে কমিটির অন্তর্ভুক্ত করা হবে না। নতুন ধারায় ও পরিবর্তনের আবহে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। 


বক্তারা আরো বলেন, ‘অনৈতিকতার সাথে ও সন্ত্রাসী মূলক কার্যক্রম এর সাথে জড়িত কাউকে জাতীয় নাগরিক পার্টিতে স্থান দেয়া হবে না। কমিটি গঠনে জেলাকে বেশি প্রাধান্য দেয়া হবে। সার্চ কমিটির সদস্যদের ফরিদপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্রসংসদ, যুবসংসদ, এনসিপি  এভাবে ক্রমান্বয়ে যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীদের দলে  স্থান দেয়া হবে।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪