| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সফরের টেস্ট দলে আয়ারল্যান্ডের পাঁচ নতুন মুখ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৪:৫৪:২১:পূর্বাহ্ন  |  ১৩৪৫৯৩৩ বার পঠিত
বাংলাদেশ সফরের টেস্ট দলে আয়ারল্যান্ডের পাঁচ নতুন মুখ
ছবির ক্যাপশন: বাংলাদেশ সফরের টেস্ট দলে আয়ারল্যান্ডের পাঁচ নতুন মুখ

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: আগামী মাসে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলে জায়গা পেয়েছেন পাঁচজন নবাগত ক্রিকেটার। একই সঙ্গে মার্ক অ্যাডায়ার ও জশ লিটল ইনজুরি কাটিয়ে ফিরছেন টি-টোয়েন্টি সিরিজে।

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই দুই অভিজ্ঞ পেসারকে পায়নি আয়ারল্যান্ড। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে পল স্টারলিংয়ের নেতৃত্বাধীন দলে তাদের ফেরা বড় স্বস্তির খবর। আগস্টে হাঁটুর অস্ত্রোপচার করেছিলেন অ্যাডায়ার, আর লিটল ভুগছিলেন পাশের পেশির চোটে।

টেস্ট সিরিজে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন কেড কারমাইকেল, স্টিফেন দোহেনি, জর্ডান নিল, ও লিয়াম ম্যাকার্থি। এছাড়া লেগস্পিনার গ্যাভিন হোই, যিনি এখনো টেস্টে অভিষিক্ত নন, তাকেও দলে ফিরিয়ে আনা হয়েছে।

দলটির নেতৃত্ব দেবেন অ্যান্ডি বালবার্নি, যার অধীনে আয়ারল্যান্ড ফেব্রুয়ারি ২০২৪ থেকে এখন পর্যন্ত টানা তিনটি টেস্টে জয় পেয়েছে।

আয়ারল্যান্ডের টেস্ট দল

অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন দোহেনি, গ্যাভিন হোই, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, পল স্টারলিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেগ ইয়াং।

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দল

পল স্টারলিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়াং।

সফরের সূচি

১১–১৫ নভেম্বর: ১ম টেস্ট, সিলেট

১৯–২৩ নভেম্বর: ২য় টেস্ট, ঢাকা

২৭ নভেম্বর: ১ম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

২৯ নভেম্বর: ২য় টি-টোয়েন্টি, চট্টগ্রাম

২ ডিসেম্বর: ৩য় টি-টোয়েন্টি, ঢাকা



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪