| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি নির্বাচনের পর ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা সংগঠকদের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৮:৫০:৫১:পূর্বাহ্ন  |  ১৩৪৫৪৪৯ বার পঠিত
বিসিবি নির্বাচনের পর ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা সংগঠকদের
ছবির ক্যাপশন: বিসিবি নির্বাচনের পর ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা সংগঠকদের

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ঘরোয়া ক্রিকেটের মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত ক্লাবগুলোই এবার মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে। সম্প্রতি অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা বুধবার (৮ অক্টোবর) ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন।

দুপুরে একটি সংবাদ সম্মেলন করে বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। গত শনিবার ক্লাব নির্বাচন পেছানোসহ ৩টি শর্ত জানিয়েছিলেন সংগঠকরা। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের দাবি ছিল– বিসিবি’র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের সময় বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

তাদের হুমকি সত্ত্বেও গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তারই প্রতিক্রিয়া হিসেবে আজ ঢাকার অধিকাংশ ক্লাব কর্তারা জানিয়েছেন, তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন না। এ ছাড়া বুলবুলকে অবৈধ সভাপতি বলেও উল্লেখ করেছেন মাসুদুজ্জামান। আপত্তি জানিয়েছেন তাদের বিদ্রোহী ক্লাব সংগঠক বলার কারণে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪