| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশ সপ্তাহে ১০৭ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ০৫:১৭:০৭:পূর্বাহ্ন  |  ২৫০ বার পঠিত
পুলিশ সপ্তাহে ১০৭ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

স্টাফ রিপোর্টার: আগামী ১০ মে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

এ বছর মোট ১০৭ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদকের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে র‌্যাবে দায়িত্ব পালন করা সেনাবাহিনী ও বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পদক প্রদান অনুষ্ঠানে মনোনীতদের আগামী ২ মে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি চলছে।


তবে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের জুনিয়র কর্মকর্তাদের তুলনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশি পদক পাওয়ার অভিযোগ রয়েছে। এবারও একই ধরনের অভিযোগ উঠেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪