| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারা দিন শুধু ঘুম পাই

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১০:২০:৫২:পূর্বাহ্ন  |  ১৩৩৫৩২৪ বার পঠিত
সারা দিন শুধু ঘুম পাই
ছবির ক্যাপশন: শুধু ঘুম পাই

রিপোর্টার্স২৪ ডেস্ক : যারা সারাদিন অফিস করি অনেকেরই মাঝে মধ্যে এমন হয় যে কিছুই ভালো লাগে না। একটু পর পর ঘুম পায়। অনেকের আবার দুপুরে খাওয়ার পরে ঘুমের জন্য কাজে মনযোগ দিতে কষ্ট হয়।

এ সমস্যার সমাধান কী হতে পারে? আসুন জেনে নিই-

প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমাতে হবে। রাতে ঘুম কম হলে তার প্রভাব আমাদের কর্মক্ষেত্রেও পড়ে। আর সারাদিন ঘুম ঘুম ভাব নিয়ে কাজ করতে কষ্ট হয়। এজন্য ঘুমের নির্দিষ্ট সময়ে বিছানায় যেতে হবে এবং একই সময়ে ওঠার অভ্যেস করতে হবে।

শরীর দুর্বল হলে অফিসে ঘুম পেতে পারে। সুস্থ থাকতে নিয়মিত ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়াম করুন। অন্য কিছু করতে না চাইলে শুধু হাঁটুন।

সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। কাজের মাঝে কিছুটা বিরতি নিয়ে সিট ছেড়ে উঠে গিয়ে সহকর্মীদের খোঁজ নিন, কিছুক্ষণ আড্ডা দিন। ঝিমুনি এসে কাজের ক্ষতি করার সুযোগ পাবে না।

ঘুম ঘুম ভাব কাটাতে চোখে-মুখে পানির ঝাপটা দিন। বেশ কিছুক্ষণের জন্য ঘুম পালাবে। অফিসে এক কাপ গরম চা বা এক মগ কফি টনিকের কাজ করে। চা-কফি পানে ঘুম তো তাড়াবেই। সেই সঙ্গে আমাদের কাজ করার জন্য করে তোলে আরও চাঙা।

মরুভূমি অঞ্চলের মানুষ শুকনো খেজুর খেয়ে উত্তপ্ত পথে চলার শক্তি পায়। আমরাও এই খেজুর খেয়ে শরীরে দীর্ঘ সময় কাজ করার শক্তি পেতে পারি। অফিস কর্মচঞ্চল থাকতে ওপরের নিয়মগুলো মেনে চলুন। দায়িত্বশীলতার সঙ্গে গুছিয়ে সময়মতো নিজের কাজ সম্পন্ন করুন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪