| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০২:৫৪:৪২:পূর্বাহ্ন  |  ১১৯৪৩২২ বার পঠিত
দুই দিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

সিনিয়র রিপোর্টার : ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে যোগদান শেষে বুধবার (১৫ অক্টোবর) দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৮:২০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রোম সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেওয়ার সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্টটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪