| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৭:০৩:৫৭:পূর্বাহ্ন  |  ১৪২৫১৩৪ বার পঠিত
ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ছবির ক্যাপশন: সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে সাড়ে পাঁচ হাজার সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) সকাল ১০টা কৃষি প্রণোদনার এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার মো. জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর-এ-নবী জানান, চলতি রবি মৌসুমে কম সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলায় সর্বমোট ৫ হাজার ৪৮৫ জন সুবিধাভোগী কৃষক রয়েছে।

এসব কৃষকের মাঝে ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মে মেট্রিক টন ডিএপি ও ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ‘কৃষকরা গতবছর ব্যাপক হারে সরিষা উৎপাদনের ফলে সরকারের প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪