| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ,কর্মবিরতিতে নার্সরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৭:১৪:২২:পূর্বাহ্ন  |  ১৪০৬০২৭ বার পঠিত
চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ,কর্মবিরতিতে নার্সরা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের হাতে এক নার্স প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তার সহকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নার্সরা সকাল ৮টা থেকে সব ধরনের সেবা বন্ধ রেখেছেন, এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

নার্সরা জানিয়েছেন, বুধবার বিকালের শিফট চলাকালে সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের সঙ্গে কামরুল হাসান নামের একজন নার্সের কথা কাটাকাটি হয় । এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুল হাসানকে ‘পিটিয়ে আহত করেন’। সৈকত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সভাপতি।

বুধবার আহত অবস্থায় কামরুলকে সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করা হয় । তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে এই ঘটনার প্রতিবাদে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা। তারপর তারা কর্মবিরতিতে যান । 

সকালে 

একজন সিনিয়র স্টাফ নার্স বলেন, আমাদের নার্সদের গায়ে হাত তুলেছেন এর বিচার চাই। এর প্রতিবাদে আমাদের কর্মসূচি।

অভিযোগের বিষয়ে চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে জানতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনকে মোবাইলে ফোন করা হলেও তিনি সাড়া দেননি বলে জানিয়েছে একটি গণমাধ্যম।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪