| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যাশনাল আইডিয়ালের আয়োজনে বিজ্ঞান উৎসব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৮:০৫:৫২:পূর্বাহ্ন  |  ১৪০৭৬৬২ বার পঠিত
ন্যাশনাল আইডিয়ালের আয়োজনে বিজ্ঞান উৎসব
ছবির ক্যাপশন: বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে ন্যাশনাল আইডিয়ালের আয়োজনে বিজ্ঞান উৎসব

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ‘বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে’ লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত  হয়। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই উৎসবের উদ্বোধন করা হয়। সকাল থেকেই লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দলবেঁধে হাজির হয় উৎসবে।

উৎসবে অংশ নেয় প্রায় দুই হাজার শিক্ষার্থী। তারা বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শন করে। উৎসবে থাকছে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, বিজ্ঞানভিত্তিক বক্তৃতা ও ম্যাজিক শো।

ন্যাশনাল আইডিয়া স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা একটি প্রজেক্ট প্রদর্শন করে। তারা বলেন, ‘আমরা বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয়ে এই উৎসবে যোগ দিয়েছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ। 

সকাল ৯টা থেকে চলে অর্ধশতাধিক স্টলে প্রজেক্ট প্রদর্শনী। দুপুরে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় উৎসব।

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তুলতে এই -বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অর্ধশতাধিক স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনীগুলো প্রদর্শন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘বিজ্ঞানের চর্চা বাড়াতে হবে। অজানাকে জানতে হবে। বর্তমান যুগে অন্যান্য দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও এগিয়ে যেতে হবে। আমি মনে করি সে লক্ষ্যেই ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এ ধরনের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তোমাদের সামনে অফুরন্ত সুযোগ। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এখনই নিজেদের গড়ে তোলো। বিজ্ঞানমনস্ক হও।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪