| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রজনন মৌসুমে ইলিশ শিকার, লক্ষ্মীপুরে দুই জেলের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৯:৩০:৩২:পূর্বাহ্ন  |  ১৪৩০৫২৮ বার পঠিত
প্রজনন মৌসুমে ইলিশ শিকার, লক্ষ্মীপুরে দুই জেলের কারাদণ্ড
ছবির ক্যাপশন: দুই জেলের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মীপুর প্রতিনিধি: ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার ও মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা দায়ে লক্ষ্মীপুরে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকার সেকান্তর হাওলাদারের ছেলে তৈয়ব আলী ও মহরম আলী হাওলাদারের ছেলে শিপন। 

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, ‘বুধবার রাতে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালানোর সময় অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা চালায় জেলেরা। পরে অভিযান চালিয়ে নৌকাসহ দুই জনকে আটক করা হয়।’ 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন মেঘনা নদী এলাকায় মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা ও নিষিদ্ধ সময়ে মৎস্য আহরণ করার অপরাধে আটক দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটককৃত নৌকা পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪