| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৯:৩০:৫৩:পূর্বাহ্ন  |  ১৩৯৭৭১২ বার পঠিত
শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষা উপদেষ্টা
ছবির ক্যাপশন: শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দাওয়া বাস্তবায়নে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন,

উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি আমরা সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আমরা আগামী বছর আরও একটি সুন্দর বেতন কাঠামো নিশ্চিত করতে পারব।

শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, আমরা এ দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবুও আমরা রাতদিন কাজ করে যাচ্ছি। যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আলোচনায় ডেকেছি।

আলোচনায় বসলে একটি সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি এটা একটি উত্তোরণ। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪