| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমান থেকে আসা যাত্রীর ব্যাগে ১৮ লাখ টাকার সিগারেট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৯:৪৭:১৫:পূর্বাহ্ন  |  ১৪২২০৭৫ বার পঠিত
ওমান থেকে আসা যাত্রীর ব্যাগে ১৮ লাখ টাকার সিগারেট
ছবির ক্যাপশন: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার করা সিগারেট । ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সিগারেট ও মুঠোফোন জব্দ করেন চট্টগ্রাম কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন দিলীপ দাশ ও মোহাম্মদ সেলিম। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের ব্যাগে তল্লাশি চালান কাস্টমস ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। এ সময় তাঁদের কাছ থেকে ১৮ লাখ টাকার সিগারেট ও সাড়ে ৪ লাখ টাকার আটটি মুঠোফোন জব্দ করা হয়। সাড়ে ১৯ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এসব এনেছিলেন তাঁরা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মাসকাট থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট ও মুঠোফোন জব্দ করা হয়। আটক যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪