| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবের হোসেনের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১১:৩৫:১৩:পূর্বাহ্ন  |  ১৩৯৪৪৩২ বার পঠিত
১২ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবের হোসেনের বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটি দায়ের করা হবে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ । মামলাটি দায়ের করবেন দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে ।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবের হোসেন চৌধুরী ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকার বেশি সম্পদ অর্জন করেন এবং ২১টি ব্যাংক হিসাবে মোট ১২৪ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেন।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সাবের হোসেনের স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২৬ কোটি ৯৭ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তিনটি ব্যাংক হিসাবে মোট ১৫০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন বলে দুদক জানিয়েছে। এই মামলায় সাবের হোসেনকেও আসামি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪