| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি এখন আলোচনাধীন: শিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১১:৫৬:১৮:পূর্বাহ্ন  |  ১৪১৯০১৬ বার পঠিত
শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি এখন আলোচনাধীন: শিক্ষা উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২০০০ টাকা) এখন আলোচনাধীন ।

তিনি বলেন, ‘শিক্ষকরা আমাদের শিক্ষাব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও সহানুভূতিশীল।’

এইচএসসি ২০২৫-এর ফল বিষয়ে কথা বলার সময় সাংবাদিকদের কাছে এই কথা বলেন শিক্ষা উপদেষ্টা।


তিনি আরও জানান, ‘আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারব। সরকার শতাংশভিত্তিক বাড়িভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। সামর্থ অনুসারে শতাংশভিত্তিক বাড়িভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।’

তিনি বলেন, ‘একই সঙ্গে শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও সরকার কাজ করছে—কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যেকোনো সময় এ আলোচনা শুরু হবে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে শিক্ষক নেতাদের ডাকা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতাংশ দাবি করেছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে। তবে একবারে ২০ শতাংশ বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। ধাপে ধাপে এটি বাড়ানো হবে।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪