| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১২:১০:৩০:অপরাহ্ন  |  ১৪১৮০২৮ বার পঠিত
বাগেরহাটে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু  নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু  নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বাগেরহাট জেলা পুলিশ আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (এপিবিএন) মো. আলী হোসেন ফকির।

বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম, এসময় আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, ‘আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক নির্মূল করতে হবে।

পুলিশের পাশাপাশি প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে তারা জানান।’

অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪