| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটালীপাড়ায় প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারমাতকে স্মরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১২:৫৪:৫৯:অপরাহ্ন  |  ১৩৯৬৯৫৮ বার পঠিত
কোটালীপাড়ায় প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারমাতকে স্মরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: এনটিভির স্টাফ রিপোর্টার, আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) প্রেসক্লাব কোটালীপাড়ার আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি এইচ এম মেহেদী হাসান। সভায় বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ, সুধন্য ঘরামী ও মিজানুর রহমান বুলু।

বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বলেন, “সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ছিলেন নিরহংকার, সদালাপী ও সদা হাস্যোজ্জ্বল মানুষ। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন গুণী মানুষকে হারালাম। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”

সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, “প্রায় তিন দশকেরও বেশি সময় আমরা একসঙ্গে কাজ করেছি। সংবাদ সংগ্রহে সারমাত ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ও নিরলস। কেউ তাঁর কাছে গেলে কখনো ফিরিয়ে দিতেন না। তাঁর এমন হঠাৎ চলে যাওয়া আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।”

রিপোর্টার্স২৪/আয়েশা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪