| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহারশি নদীর দুই পাড়ে বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর ও স্মারকলিপি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৩:৩৯:২৪:অপরাহ্ন  |  ১৪৩৬৪৪৪ বার পঠিত
মহারশি নদীর দুই পাড়ে বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর ও স্মারকলিপি
ছবির ক্যাপশন: মহারশি নদীর দুই পাড়ে বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুঃখ—ভাঙনপ্রবণ মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল চারটার দিকে সংগঠনটির পক্ষ থেকে স্বাক্ষরনামাসহ এ-সংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঝিনাইগাতী সদর বাজারের প্রধান সড়কের পাশে গণস্বাক্ষর সংগ্রহ অনুষ্ঠিত হয়। নদীর আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা, ব্যবসায়ীসহ সর্বস্তরের প্রায় সাড়ে তিন হাজার মানুষ স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিনের এই দাবি জানান।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবী ও শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি মোখলেসুর রহমান খান এবং ‘ভয়েস অব ঝিনাইগাতী’র সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মহারশি নদীর তীব্র স্রোতের কারণে নদীর দুই তীরে ভয়াবহ ভাঙন দেখা দেয়। এতে এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। একই সঙ্গে ঝিনাইগাতী উপজেলা পরিষদ এলাকা ও সদর বাজারও ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪