সিনিয়র রিপোর্টার: শিক্ষা সচিব রেহানা পারভীন বলেছেন, কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে। তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের বিষয়গুলোও সুরাহা হয়ে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটা একটি উত্তরণ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।
শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। আমরা প্রতি মুহূর্তে শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছি।
রিপোর্টার্স২৪/ধ্রুব