| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৫৪ শতাংশ

শতভাগ ফেল ১৫ শিক্ষা প্রতিষ্ঠান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১৫:৩৩:৩৩:অপরাহ্ন  |  ১৪১১২৮৭ বার পঠিত
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৫৪ শতাংশ
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: সারাদেশের সাথে একযোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অন্তর্গত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। ছাত্র পাশের হার ৪৬ দশমিক ৮৩ এবং ছাত্রী পাশের হার ৫৫ দশমিক ৭০ শতাংশ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় মোট ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৬০৭ জন এবং ছাত্রী ৪০ হাজার ২৪৮ জন। মোট পাশকৃত ৩৯ হাজার ৯৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৬ হাজার ৬৭৬ জন ছাত্র এবং ২২ হাজার ৪২০ জন ছাত্রী পরীক্ষায় কৃতকার্য হয়েছে। 

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের আওতায় এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ২ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্র ১ হাজার ১১৭ জন এবং ছাত্রী ১ হাজার ৫৬৭ জন। 

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের মোট ১০৬টি কেন্দ্রের ৩০৬টি প্রতিষ্ঠানে এ বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে বিজ্ঞান শাখায় পাশের হার ৭৬ দশমিক ৯০ শতাংশ, মানবিক শাখায় ৪৫ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় পাশের হার ৪১ দশমিক ১২ শতাংশ। 

শিক্ষাবোর্ডের আওতায় জেলাভিত্তিক ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ জেলায় পাশের হার ৫৫ দশমিক ৪৬ শতাংশ, শেরপুর জেলায় ৪৮ দশমিক ৬৯ শতাংশ, জামালপুর জেলায় ৪৭ দশমিক ৪১ শতাংশ এবং নেত্রকোনা জেলায় ৪৭ দশমিক ৩৯ শতাংশ। 

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি।

রিপোর্টার্স২৪/আয়েশা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪