রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এক বার্তায় ড. ইউনূস বলেন,জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য। আপনি যেখানেই থাকুন—বাড়িতে, পথে, দোকানে, কারখানায় বা খেলার মাঠে—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন। আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছি। এটি আমাদের উদযাপনের সময়—ঐক্যের শক্তি অনুভবের সময়, গর্ব ও আশার এই দিন থেকে নতুন প্রেরণা নেওয়ার সময়।”
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।
রিপোর্টার্স২৪/ঝুম