| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যা, বাংলাদেশের তীব্র প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৭:০৫:৩৫:পূর্বাহ্ন  |  ১৪০৬৩৮৭ বার পঠিত
ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যা, বাংলাদেশের তীব্র প্রতিবাদ
ছবির ক্যাপশন: ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যা, বাংলাদেশের তীব্র প্রতিবাদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের ত্রিপুরায় ১৫ অক্টোবর তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের এক গুরুতর লঙ্ঘন।

এতে বলা হয়েছে, এই নিন্দনীয় ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ভারত সরকারকে অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার আহ্বান জানাচ্ছি। অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা অত্যাবশ্যক।

বাংলাদেশ সরকার আরও জানিয়েছে, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রাখে, সে যে সীমান্তের যেদিকেই অবস্থান করুক না কেন। এছাড়া এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪