| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাক্ষর অনুষ্ঠানে ইউনূসসহ শীর্ষ উপদেষ্টারা

জুলাই সনদ: ঐক্যমতের পথে রাজনৈতিক নেতারা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১১:১১:৫৯:পূর্বাহ্ন  |  ১৪০১৭১০ বার পঠিত
জুলাই সনদ: ঐক্যমতের পথে রাজনৈতিক নেতারা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :  জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে একে একে পৌঁছাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। বিকেল গড়াতেই অতিথিদের আগমনে অনুষ্ঠানস্থল সরব হয়ে উঠেছে ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনকে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত দেখা গেছে 

এর আগে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব  বিকেল ৪টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান

এরপর বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়  ৪টা ৩০ মিনিটে স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতারা মঞ্চে বসার আগে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। দক্ষিণ প্লাজার চারপাশে নিরাপত্তা বলয়  গড়ে তুলেছে  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেই ঘোষণা দিয়েছিল তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা সনদে সই করবে না।

এদিকে, বাম ধারার চারটি দল-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ জানিয়েছে, সংশোধিত খসড়া না পেলে তারা সনদে সই করবে না।

গত ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ওই খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া পাঠানো হয়। এরপর গত ২০ আগস্ট ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে খসড়াটির ওপর যেকোনো ধরনের মতামত দেওয়ার সময় ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এরপর আবারও জুলাই সনদের নানা বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গেও কমিশনের আলোচনা হয়।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪