| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১১:২৩:৪৫:পূর্বাহ্ন  |  ১৩৯১৬৭৬ বার পঠিত
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজানা হোসেনকে প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের (পিওএম) দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুরজাহান লাবনীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম- পশ্চিম বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলামকে মিরপুর বিভাগের (পল্লবী জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪