| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১২:৩৩:৫৩:অপরাহ্ন  |  ১৩৯১১৯০ বার পঠিত
ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টার্স২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে— আগমী ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শুক্রবার সকালে আবহাওয়ার ১২০ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের ২ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া একই সময়ের মধ্যে দুই বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে।

পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে— এ অবস্থায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সাথে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪