| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একই স্থানে পরপর দুই বিক্ষোভ, এবার ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৩:৩০:৪৯:অপরাহ্ন  |  ১৩৯৩৯৮৫ বার পঠিত
একই স্থানে পরপর দুই বিক্ষোভ, এবার ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান
ছবির ক্যাপশন: ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে স্লোগান দিতে দেখা গেছে।

রিপোর্টার্স২৪ ডেস্ক :  জাতীয় সংসদ ভবনের গেটের সামনে আজ (১৭ অক্টোবর) দুপুরে ৩ দফা দাবিতে অবস্থান নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা। পরে পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে খামারবাড়ি এলাকায় অবস্থান নেয়। ঠিক এর পরই একই জায়গায় অবস্থান নেয় ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে আরেকটি দল। 

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান নেন তারা।

এ সময় তাদের ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। অনেকের হাতে এ নিয়ে প্ল্যাকার্ডও দেখা যায়। একই রকমের নীল টি-শার্ট তাদের গায়ে ছিল। 

তারা কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয়, বরং নোয়াখালী বিভাগের দাবি তোলেন। এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেই বেশ কিছু লোকজন এ বিক্ষোভে যোগ দেন।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪