| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৩:৪৪:৪৪:অপরাহ্ন  |  ১৪২৮২৭৫ বার পঠিত
জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করা যায় ভবিষ্যতে তারাও করবেন। স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়া বিষয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা; সবকিছু কেবল শুরু হলো।

তিনি আরও বলেন, এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের একটি নতুন রাষ্ট্রকাঠামো তৈরি করা সম্ভব হবে। সেই কাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে, শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।

নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কীভাবে হবে, তা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে। বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। এরপরও যদি প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান, আমরা বসার জন্য প্রস্তুত আছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪