রিপোর্টার্স ২৪ ডেস্ক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অনেক মাস ও সপ্তাহ যাবত আলোচনা করার পর আজ এক বিরাট অনুষ্ঠান হলো, জুলাই সনদের কন্টেন্ট ঠিক হলো। তবে এনসিপি এবং জুলাই অভ্যুত্থানকারীরা আজ অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমার আরও বেশি ভালো লাগত।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, সেহেতু তারা পরেও স্বাক্ষর দিতে পারবেন। সুতরাং সবাই মিলে করতে পারলে ব্যাপারটা আরও ভালো হবে।
রিপোর্টার্স২৪/এসসি