| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটের সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৬:২৪:০৭:অপরাহ্ন  |  ১৪১১৪৯৬ বার পঠিত
বাগেরহাটের  সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

গতকাল( ১৬ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬ ও র‍্যাব-১১।

অভিযানে বাগেরহাটের সাংবাদিক হায়াত হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইস্রাফিল (৫০) কে গ্রেপ্তার করা হয়। ইস্রাফিল বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত সালামের পুত্র।

 উল্লেখ্য, গত ৩ অক্টোবর সাংবাদিক এস এম হায়াত আলী বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে



 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪